DSF NEWS
ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

সন্তান না হওয়া নিয়ে দাম্পত্য কলহ, কালকিনিতে স্ত্রীকে গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ; স্বামী গ্রেপ্তার

DSF NEWS
DSF NEWS
July 19, 2026 3:06 pm
Link Copied!

আশরাফুর রহমান  হাকিম, নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০)-কে গলা কেটে হ/ত্যা/র অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদার (৬৫)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধা/রালো অ/স্ত্রও জ/ব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংসার করলেও দম্পতির কোনো সন্তান হয়নি। বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ ও কলহ হতো। এরই ধারাবাহিকতায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করেন।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, “দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রাথমিক তদন্তে আমরা জেনেছি, সেই কলহের জেরেই এ হ/ত্যা/কাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।”

পুলিশ জানায়, নি/হতের ম/রদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পারিবারিক বিরোধ থেকে সংঘটিত এ হ/ত্যা/কাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও পারিবারিক কাউন্সেলিং জোরদার করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।