DSF NEWS
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. ধর্ম ইসলামিক
  14. নারী ও শিশু
  15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

জুয়া খেতে বারণ করা বন্ধু হাতে বন্ধু খুন

DSF NEWS
DSF NEWS
মে ৬, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

DSFNEWS: কুমিল্লার জেলের বরুড়া বরুড়া উপজেলায় চার বন্ধুর হাতে বন্ধু রাকিব হোসেন (১৬) খুন হয়েছে। গত শুক্রবার (১ মে) রাত আনুমানিক সোয়া আটটার দিকে দেওড়া নামক স্থানে নিহতের বাড়ির সংলগ্ন রাস্তার উপর এ ঘটনা ঘটে।

নিহত রাকিব দেওড়া এলাকার রাজমিস্ত্রী ইব্রাহীমের বড় ছেলে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হত্যাকান্ডের কারন হিসেবে ফারহান ও তার বন্ধুদের জুয়া খেলার তথ্য প্রকাশ এবং ২০০ টাকার রড চুরির ঘটনায় রাকিব ফারহানের সর্ম্পৃক্ততার তথ্য প্রকাশ করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। ,

অভিযুক্ত ফারহান (১৬) ও তার বন্ধুরা রাকিবকে ডাব খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। ওই সময় তার সহযোগীরা রাস্তার উপরে অবস্থান করছিলো। এবিষয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

একপর্যায়ে ফারহানের হাতে থাকা দা দিয়ে রাকিবের ঘারের মধ্যে কুপ দেয়। গুরুতর আহত অবস্থায় রাকিব দৌড়ে এসে তার মায়ের সামনে পড়ে যায়। ওই সময় রাকিব তার মায়ের কাছে ফারহান ও তার বন্ধুরা তাকে দা দিয়ে কুপিয়েছে বলে বিষয়টি জানায়।

তার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে ঢাকায় রেফার করেন। ঢাকায় একটি হসপিটালে চারদিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় (৪ মে) রাতে রাকিব মারা যায়।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, ফারহানসহ আরো চারজনকে বাড়ির সামনে রাস্তার উপরে কথা বলতে দেখেছেন। এর কিছুক্ষন পরেই এ ঘটনা ঘটেছে। এর মধ্যে আবির নামের একজন আসামী গতকাল রাতে দেশ ত্যাগ করে সৌদি চলে গেছে।

হত্যাকান্ডের বিষয়ে অভিযুক্ত ফারহানের মা কিছুই জানেন না বলে জানান। ঘটনার পরে ফারহানের সাথে মুঠোফেনে এক বার কথা হয়েছিলো। এর পর থেকে আর কোন কথা হয়নি ।

এ রির্পোট লেখা পর্যন্ত বরুড়া থানায় কোন মামলা হয়নি। এ ঘটনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকা থেকে লাশ নিয়ে আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।