DSF NEWS
ঢাকাMonday , 18 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আইন-আদালত
  5. আনদোলন
  6. আন্তর্জাতিক
  7. আর্ন্তজাতিক
  8. উদ্ধার
  9. উদ্বোধন
  10. ক‌মি‌টি
  11. কৃষি
  12. খেলা
  13. খেলা ধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে সংসদ সদস্য আমীর এজাজ খানকে সংবর্ধনা

DSF NEWS
DSF NEWS
May 18, 2026 4:06 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিত্ব দাকোপ-বটিয়াঘাটার অস্প্রদায়িক নেতা আলহাজ্ব আমীর এজাজ খানকে এক – বর্ণাঢ্য সংবর্ধণা প্রদান করা হয়েছে। ১৭ মে রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে সকাল ১২ টায় শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমন্ত কুমার বৈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ দাকোপ বটিয়াঘাটার মাননীয় সংসদ আলহাজ্ব আমীর এজাজ খান। বক্তব্য প্রদানকালে আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কলেজের এই আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন,আমি এলাকার মানুষ আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। বিগত সরকার উন্নয়ন বঞ্চিত করেছে। আর আমরা বঞ্চিত হতে চাইনা আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই।

বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে সংসদ সদস্য আমীর এজাজ খানকে সংবর্ধনা
আসুন আমরা যার যার অবস্থান থেকে উন্নয়ন করি। আমাকে আপনারা ভাল কাজে ব্যবহার করে এলাকার উন্নয়ন করুণ। বক্তব্য প্রদানকালে আমীর এজাজ কলেজের এই আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন,উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম , বেনী মাধব বিশ্বাস, গাজী জাহাঙ্গীর হোসেন আব্দুল কাদের মাস্টার, জিএম কামরুল ইসলাম, যুবদল নেতা আব্দুল রাজ্জাক শেখ, গাজী ফয়সাল আলম, আমিরুল ইসলাম বুলবুল, মনা শেখ।

উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, সরোজিত কুমার রায়,বিএনপি নেতা কানু সাহা,এসএম শামিম হোসেন, রতন রায়,বদিয়ার শেখ, পাপ্পু সাহা, মোঃ ইকরামুল ইসলাম, উপজেলা ছাত্রনেতা প্রসেন রায়, জিএম রুস্তম, কলেজ ছাত্রদল নেতা রিয়াজ মোর্শেদ, ইমরান হোসেনসহ আরো অনেকে। বক্তারা বলেন, এ ধরণের সংবর্ধনা অনুষ্ঠান গুণীজনদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।