DSF NEWS
ঢাকাThursday , 7 May 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের চালনা ক্যানেলের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আমীর এজাজ খান

DSF NEWS
DSF NEWS
May 7, 2026 4:36 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে চালনা ক্যানেলের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

দাকোপের চালনা ক্যানেলের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আমীর এজাজ খান

এ লক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চালনা লেগের পাড় চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন ও বক্তব্য রাখেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান। সভা বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌরসভার প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুল মান্নান খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ বোস। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আয়ুব আলী কাজি, নুর হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ, দেলোয়ার হোসেন, আব্দুল বারিক সরদার, বদিয়ার হোসেন, আজিম হাওলাদার, রবিউল ইসলাম মনা, রতন রায়, জি এম রুম্মনসহ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগীর নেতৃবন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।