আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধি- কার্ব প্রকল্প ফ্রেন্ডশিপের আয়োজনে সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
November 24, 2026 5:46 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে ফ্রেন্ডশিপের আয়োজনে Enhancing Coastal Adaptation And Resilient In Bangladesh- CARB প্রজেক্ট এর আয়োজনে স্টেকহোল্ডার কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে দাকোপ উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলী মজুমদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকৌশলী এমরান আহমেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নির্বাচনী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোঃ আসগর বিশ্বাস, মহিলা অধিদপ্তর অফিসার মোঃ জাকারিয়া আল হেলাল, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফ্রেন্ডশিপ মিজানুর রহমান, ইউপিসি মোঃ নিজাম উদ্দিন, ডিএসবির আঃ হান্নান ও তিলডাঙ্গার প্যানেল চেয়ারম্যান হেলাল প্রমুখ

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে বাজুয়া এস এন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইনজামাম উল মির্জা (৩৩) আটক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।