আজকের সর্বশেষ সবখবর

রিজভীর বাসভবনে হামলার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে বিএনপি ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতির আহ্বান।

DSF NEWS
DSF NEWS
November 18, 2026 9:34 pm
Link Copied!

রতন রায়:কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতা কিংবা হামলার ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। এ ঘটনায় জড়িত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সকালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট ঘুরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, জেলা বিএনপির সদস্য শহিরুজ্জামান সাজু, আশরাফুল হক রুবেল, শাহিন শেখ রঞ্জু, তারিক নাজমুল রোকন, জামিল আহমেদ, সাইয়েদ আহমেদ বাবু ও আবু মুসা দুলু।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা মিলি কায়কোবাদ, সিনিয়র সহসভাপতি নাজমুন নাহার বিউটি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, নয়ন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, মোরশেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা,ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারনী,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্যসচিব ইদ্রিস আলী, তাঁতী দলের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ওলামা দলের সভাপতি ডা. ফজলুল হক, সাধারণ সম্পাদক ইউনুছ আলী,শরীর আহমেদ মামুন, এবং পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা রাজনৈতিক সহনশীলতা, গণতান্ত্রিক অধিকার ও নাগরিক নিরাপত্তার জন্য অশনিসংকেত। অতীতের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পরও যদি কোনো অপশক্তি সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তাঁরা আরও বলেন, ভয়ভীতি, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতি দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।

সমাবেশ থেকে আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: সলঙ্গায় আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে হাটিকুমরুল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আরও পড়ুন: ভালোবাসা-অবিরাম কবি হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ ভালোবাসা অবিরাম, থাকুক হৃদয়জুড়ে

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।