আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

DSF NEWS
news Dsf
December 21, 2025 7:17 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: কুলাউড়ায় ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) বাদ আছর সর্বস্তরের ছাত্রজনতার উদ্যোগে ডাক বাংলো মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম।
জানাজা পূর্বক বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা নাহিদুর রহমান, লিংকন তালুকদার, শেখ বদরুল ইসলাম রানা ও রায়হান আহমদ।

বক্তারা শহীদ হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শকে ধারণ করে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান।

আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন নওয়াব আলী আব্বাছ খান

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।