DSF NEWS
ঢাকাWednesday , 27 November 2024
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

DSF NEWS
DSF NEWS
November 27, 2024 4:50 pm
Link Copied!

মিল্টন কবীর কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধিঃ কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. জহুরুল ইসলামের বলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত সুষ্ঠ বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে।
সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষদের জানাতে হবে এবং সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। সভায়, গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকরী করতে কমিটির সদস্যদের ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করার অনুরোধ করা হয়।

গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূরে আলমের

সঞ্চালনা ত্রৈমাসিক সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া, হেলাতলা ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ ও শুক্লা মিশ্রসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।