আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৭৫ হাজার সরিষা চাষি

DSF NEWS
DSF NEWS
November 26, 2026 9:40 pm
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : দেশের খাদ্যভা-ার হিসেবে পরিচিত উত্তরের জেলা নওগাঁয় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৭৫ হাজার কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। জেলার ১১টি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পাচ্ছেন বিনামূল্যে সার-বীজ সহায়তা। সরকারের এই উদ্যোগে খুশি জেলার কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে। জেলার ৭৫ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির জন্য ৭৫ হাজার কেজি সরিষা বীজ ও ১৫ লাখ কেজি ডিএপি এবং এমওপি সার বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি উন্নত জাতের সরিষা বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার পাবেন বিনামূল্যে।

গড, বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জেলার মহাদেবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার প্রকৌশলী মানজুরা মুশাররফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনজুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে জেলায় প্রণোদনা বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এতে আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে ৫৮ হাজার ৭০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অতিক্রমের আশা করছেন তিনি।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: দাকোপের কালিনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন এমপি আমীর এজাজ খান

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে [email protected]এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।