মোঃ শামীম হোসেন – খুলনা “রপ্তানিমুখী প্রানিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ২০২৬ পালন উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ সভার আয়োজন করে।

বৃস্পতিবার ২৬ নভেম্বর বেলা ১১টায় উপজেলা কমপ্লেক্সে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদারের সভাপতিত্বে ও মাঠ সহকারি সনৎ কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সাইয়্যেদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন সেলিম রেজা, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কপিল দেব বসাক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্ত (ভারপ্রাপ্ত) সম্পা বিশ্বাস, এস আই ঝন্টু বসাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দিপক কুমার সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, উপসহকারি প্রানিসম্পদ কর্মকর্তা এস এম বোরহান উদ্দিন, দিপাল ঢালী, তৈয়েবুর রহমান, খামারি তনুশ্রী গাইন, নিরঞ্জন ঢালী প্রমুখ। সভার পূর্বে একটি বণার্ঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আরও পড়ুন: সাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

