রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ বিয়ের প্রলোভন দেখিয়ে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় শশাঙ্ক শেখর মন্ডল (৩৩) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ধর্ষক শশাঙ্ককে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত শশাঙ্ক শেখর মন্ডল রামপাল উপজেলার ধলদাহ গ্রামের সুনীল কুমার মন্ডলের ছেলে। রামপাল থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জনৈকা তরুণীর করা মামলায় তাকে গ্রেফতার করে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শশাঙ্ক দীর্ঘদিন ধরে কনটেন্ট তৈরীর আড়ালে নারীদের ব্লাকমেইল করে শ্লীলতাহানি করতো বলে একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ
আরও পড়ুন: নেত্রকোণায় মগড়া নদী খননের উদ্যোগ প্রকল্পের শুভ উদ্বোধন
এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

