আজকের সর্বশেষ সবখবর

রামপালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

DSF NEWS
DSF NEWS
October 28, 2026 11:00 pm
Link Copied!

রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যে রামপালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে র‍্যালি উত্তর হাত ধোয়ার মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

এ সময় স্বাগত বক্তব্য দেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো, ইমরান হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, পিআইও মো. সাইফুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: আক্কেলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আরও পড়ুন: পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।