মোঃ শামীম হোসেন – খুলনাঃ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির শুরুতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তারা ডেঙ্গু রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙিনা এবং বাজারের আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সুদীপ বালার নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ, ড্রেন নিষ্কাশন এবং রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে দিকনির্দেশনা প্রদান করা হয়।

