আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় জমিয়ত নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুর শুভেচ্ছা বিনিময়।

DSF NEWS
DSF NEWS
October 28, 2026 12:48 am
Link Copied!

আমির উদ্দিন, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:- মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শরীফপুর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: প্রাইম টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

সোমবার (২৬ অক্টোবর) চাতলাঘাট বাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় শরীফপুর শাখা জমিয়তের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

অনুষ্ঠানে আরও সম্মাননা প্রদান করা হয় যুব জমিয়ত শরীফপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি হাফিজ হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রবাসী কে এম তজম্মুল ইসলামকে।

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল জব্বার, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ ইসহাক আহমদসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় ও আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।