আজকের সর্বশেষ সবখবর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল

DSF NEWS
DSF NEWS
October 23, 2026 4:00 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অসুস্থ ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান (মিনুর)এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী (লাবু)।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), মিজানুর রহমান শাহ চৌধুরী, জয়নাল আবেদিন ও যুগ্ম সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম, অন্যতম সদস্য মোখলেছুর রহমান (মুকুল) সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে হরিজন-রবিদাস নারীদের শাড়ি দিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।