DSF NEWS
ঢাকা Monday, 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ব্লুমিং সান স্কুলে উৎসবমুখর ‘শরৎ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
October 12, 2026 8:51 pm
Link Copied!

শোয়েব হোসেন: শ্রেণিকক্ষের বইয়ের পাঠ ছাড়িয়ে প্রকৃতি, সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে উঠেছিল বিদ্যালয়ের আঙিনা। শরতের স্নিগ্ধতা, কাশফুলের শুভ্রতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর খিলক্ষেতের ব্লুমিং সান স্কুলে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব-২০২৬’।

ব্লুমিং সান স্কুলে উৎসবমুখর

​গত রবিবার সকাল ৯টায় খিলক্ষেতস্থ ব্লুমিং সান স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। প্রকৃতিপ্রেম, আবহমান বাঙালির ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের হৃদয়ে গেঁথে দিতেই এই প্রীতি সম্মেলনের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

​অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এবং ব্লুমিং সান স্কুলের সভাপতি এ টি এম জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইশতিয়াক। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত খিলক্ষেতের প্রথম ইংরেজি ভার্সন স্কুল হিসেবে পরিচিত ব্লুমিং সান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম সাইফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও শিক্ষণীয় ছোট নাটিকা স্থান পায়, যা উপস্থিত অতিথিমণ্ডলী ও অভিভাবকদের মুগ্ধ করে। উৎসব উপলক্ষে পুরো ক্যাম্পাস শরতের চিরচেনা রূপে সাজিয়ে তোলা হয়।

​উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, “শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সংস্কৃতি, সহশিক্ষা ও মূল্যবোধের সঠিক সমন্বয়েই একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ ঘটে।” এ ধরনের সাংস্কৃতিক উৎসব শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৃজনশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

​দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা, সুশৃঙ্খল পরিবেশ ও সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় শিক্ষাঙ্গনে বিশেষ সুনাম অর্জন করে চলেছে ব্লুমিং সান স্কুল। শরতের আনন্দঘন এই বর্ণিল স্মৃতি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মনে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: সাংবাদিক সবার পিছনে লাগে না, সত্যের অনুসন্ধান করে

আরও পড়ুন: কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।