DSF NEWS
ঢাকা Monday, 5 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর সাপাহারে বিশ্ব শিক্ষক দিবসে সড়ক দু’র্ঘ’টনা’য় স্কুল শিক্ষকের মৃ’ত্যু

DSF NEWS
DSF NEWS
October 5, 2026 4:17 pm
Link Copied!

হারুনুর রশিদ, সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় মৌলভী মো. আবু সাঈদ নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার সকাল ১১:৩০ মিনিটের সময় খঞ্জনপুর থেকে সাপাহার যাওয়ার পথে সিএনজি ও মোটরসাইকেলের সংঘ’র্ষে তিনি গুরুতর আহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর তাঁকে চিকিৎসার জন্য সাপাহার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।

মরহুম মৌলভী মো. আবু সাঈদ সাপাহার উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামে।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে আইহাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।