DSF NEWS
ঢাকা Monday, 5 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলা: তীব্র নিন্দা জামায়াতের

DSF NEWS
DSF NEWS
October 5, 2026 3:49 pm
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত ৪ অক্টোবর দিবাগত রাতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ও ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান। তিনি হামলায় আহত চার সাংবাদিকের সুস্থতা কামনা করেছেন। এ হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিক।

বিবৃতিতে জুবায়ের অভিযোগ করেন, এই হামলায় ছাত্রদলের সন্ত্রাসীরা জড়িত। আহত সাংবাদিকরা হলেন আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজের আরিফ উজ্জামান কোরবান এবং সমকালের মাঈনুল ইসলাম রাজু। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে উপস্থিত থাকা সত্ত্বেও পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে অপরাধীদের স্পষ্ট ছবি থাকা সত্ত্বেও তাদের এখন পর্যন্ত গ্রেফতার না করা বা আইনের আওতায় না আনাটা আরও বেশি বিস্ময়কর। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। মুক্ত সাংবাদিকতা এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী যেই হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করা জরুরি বলে তিনি মনে করেন।

সবশেষে জুবায়ের সতর্ক করে বলেন, দায়ীদের বিচারের আওতায় না আনলে ভবিষ্যতে ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়া ও একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় যেকোনো অস্থিতিশীল পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি জোর আহ্বান জানান।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।