আজকের সর্বশেষ সবখবর

নিউগিনি প্রপার্টিজে হামলার মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম

DSF NEWS
DSF NEWS
September 30, 2026 4:46 pm
Link Copied!

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি দল রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে আটক করে। এই গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ওই মামলায় গোলাম মহিউদ্দিন ৪ নম্বর আসামি। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।

গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে এই হামলার ঘটনা ঘটে। ওই সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

ঘটনার পর নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। ১৩ জন এজহারভুক্ত আসামির এই মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে কারাগারে রয়েছেন।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।