মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলার বাজুয়া চুনকুড়ি বাধ গেট সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে কমিটি গঠন নিয়ে মুসল্লীদের হট্রোগোল। জানা যায় দীর্ঘ দিন কমিটি না থাকায় মুসল্লীদের মধ্যে কমিটি গঠন নিয়ে গ্রুপিং এর সৃষ্টি হয়েছে বিশেষ করে মির্জা গোষ্ঠী ও অন্যান্য মুসল্লীদের মধ্যে প্রতিনিয়ত মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে বাকদন্ড চলছে। শুক্রবার জুমার নামাজের পর মির্জা বংশের লোকজনের উপর মসজিদের মুসল্লী ইমন গাজী, রহিম মোল্ল্যা, ইউসুফ তরফদার, রহিম মুন্সি চড়া হয়ে বলে কিভাবে এই কমিটি গঠন করা হয়েছে আমরা কেউ জানিনা।
তারা বলেন সম্প্রতি যে কমিটি করা হয়েছে তা আমরা মানি না। সবাইকে নিয়ে কমিটি করতে হবে মির্জা বংশের ৭ ঘরের লোকজন নিয়ে কমিটি করলে হবে না। সকলের উপস্থিতিতে সকলের মতামতের উপর ভিক্তি করে কমিটি গঠন করতে হবে। মসজিদের চলমান কাজ নিয়ে মুসল্লীরা বলেন আমাদের কাউকে না বলে কিভাবে কাজ হচ্ছে। আগে কমিটি গঠন করা হোক তারপর মসজিদের কাজ হবে। মসজিদের মুসল্লী মির্জা বংশের মুনসুর মির্জা বলেন জুমার নামাজ শেষে ইমন গাজী বলেন সোহাগের কতো টাকা হয়েছে আমি ওকে দেখে নেবো। এবিষয়ে সোহাগ মির্জা বলেন আমার জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে আমার প্রতিনিয়ত হুমকির মধ্যে থাকতে হচ্ছে। আমি এর প্রতিকার চাই মসজিদে যদি মুসল্লীরা এভাবে হুমকি দামকি দিতে থাকে তবে মসজিদের কাজ করবো কি করে।
এবিষয়ে ইমন গাজী বলেন মসজিদে দীর্ঘ দিন কমিটি না থাকায় মুসল্লীরা ক্ষোভ প্রকাশ করছে। সকলের একটা দাবি সবাইকে নিয়ে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হোক। শুধু মির্জা বংশের ৭ ঘর নিয়ে মসজিদ চলবে না বাহিরে আরো ১০২ ঘর রয়েছে তাই সবাইকে নিয়ে কমিটি গঠন করতে হবে। তারপর আমরা সবাই মিলে মসজিদের উন্নয়নে কাজ করবো।
আরও পড়ুন: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
আরও পড়ুন: লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জুবায়ের আহমেদ জুবেল

