DSF NEWS
ঢাকা Sunday, 27 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

DSF NEWS
DSF NEWS
September 27, 2026 8:52 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান।পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল-আমিন সানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা বেনী মাধব বিশ্বাস, দীপক কুমার সরদার, আইয়ুব কাজী, রুফ সরদার, আব্দুল বারিক গাজী, রহিম তালুকদার, তরিকুল ইসলাম নান্নু, মানষ গোলদার, হালিম হাওলাদার, শেখ রফিকুল ইসলাম, আবুল কাশেম সানা, উপজেলা যুবদলের আহ্বায়ক অমল গোলদার, সদস্য সচিব আমিনুল ইসলাম বুলবুল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মহিলাদল নেত্রী মালা কাজী, স্বেচ্ছাসেবকদল নেতা আবু তাহের শেখ, হাসমত খলিফা এবং উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।