মোঃ শামীম হোসেন – খুলনা: শিক্ষকতা এক মহান পেশা ও দায়িত্ব। ১৯৯৪ সালে ১ ডিসেম্বর বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবনে শুরু করেন আমাদের সকলে প্রিয় ও শ্রদ্ধেয় স্যার হেমন্ত কুমার বৈদ্য। দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩১ বছর ৯ মাস ১৬ দিন।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬, একই প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সহ-অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা) হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করলেন স্যার হেমন্ত কুমার বৈদ্য। দীর্ঘ এই পথচলায় অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞান ও শিক্ষা দেওয়ার পাশাপাশি তিনি রেখে গেছেন তাঁর নিষ্ঠা, আদর্শ ও ভালোবাসার অসংখ্য স্মৃতি। আজ একটি কর্মজীবনের সমাপ্তি, কিন্তু একজন শিক্ষকের প্রকৃত অর্জন তাঁর পদে নয়—তাঁর শিক্ষার্থীদের হৃদয়ে। বিদায় বেলা এক আবেগঘণ পরিবেশ তৈরি হয়। একই সাথে উনি ২০১৯ সালে থেকে দাকোপ খুলনা শিক্ষা পরিবার ডিকেএসপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন, উনি ব্যক্তি জীবনে সৎ, আদর্শীক, সাংগঠনিক ও মানবিক একজন মানুষ।
মহান সৃষ্টিকর্তার কাছে সকলে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছে। এবং ডিকেএসপি পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন বিদয়ে বেলায়। এছাড়াও কলেজের সকল অধ্যাপক, অধ্যাপিকা মন্ডলীসহ শিক্ষার্থীরা ও কলেজ কর্মচারীবৃন্দ সকলে তার বাকি জীবন যেন সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক সেই কামনা করেছেন মহান সৃষ্টিকর্তার কাছে।

