আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা বাধা প্রদান করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

DSF NEWS
DSF NEWS
November 2, 2026 10:38 pm
Link Copied!

নওগাঁ প্রতিনিধি : মাহবুব: পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধা প্রদানসহ তাঁকে অসম্মান করার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাদেবপুর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা সদরে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।

মহাদেবপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোতাকাব্বেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছিরাতুন নবী, সহ-আহ্বায়ক গোলাম সারোয়ার আনসারী, বীর মুক্তিযোদ্ধা জব্বার সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল জলিল, আবদুর রহমান, আবদুর রউফ ও আব্বাস আলীসহ অনেকে।

সমাবেশে বক্তারা পিরোজপুরের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি সংবলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিস্ট মুজিব এখন চেয়ারম্যান প্রার্থী

আরও পড়ুন: দাকোপে খাল উদ্ধার অভিযান: অবৈধ জাল অপসারণে কঠোর প্রশাসন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।