স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে একটি মিনি ট্রাকের গতিরোধ করে মাছ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে কুলাউড়া থানায় মা/ম/লা দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৬, রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কুলাউড়া-মৌলভীবাজার মহাসড়কের কাদিপুর ইউনিয়নের কৌলা এলাকায় মেঘনা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, লাল রঙের একটি পালসার মোটরসাইকেলে করে তিন যুবক এসে মিনি ট্রাকটির গতিরোধ করে। পরে তারা গাড়ির চালক কামরান হোসেনকে দেশীয় অ/স্ত্রে/র ভয় দেখিয়ে আঘাতের হুমকি দেয়। এ সময় তাঁর সঙ্গী তারেক আহমদের সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা এবং গাড়িতে থেকে আনুমানিক ১৪ হাজার টাকা মূল্যের শোল মাছ নিয়ে যায় দু/র্বৃ/ত্ত/রা।
ঘটনার পর জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে।
এ ঘটনায় বাদী হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামের আলী হোসেনের ছেলে কামরান হোসেন অভিযোগে কুলাউড়া উপজেলার মনসুর এলাকার ইসরাইল বক্স প্রকাশ বদউল্লার ছেলে ইমান উদ্দিন রাজ, আব্দুর রহিমের ছেলে মেহেদি হাসান খান, নিয়ামতের ছেলে আরিয়ান খান সুজন এবং অজ্ঞাতনামা আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্নার সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ফোন রিসিভ করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রে/প্তা/রে/র চেষ্টা চলছে।
আরও পড়ুন: ইসরায়েলে প্রায় ১৮ লাখ মুসলিম, তবুও গাজার ফিলিস্তিনিদের জীবন কেন এত ভিন্ন?
আরও পড়ুন: স্মৃতির পাতায় শামসুর রহমান: বরেণ্য নেতার স্মরণে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন

