আজকের সর্বশেষ সবখবর

দাকোপে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

DSF NEWS
DSF NEWS
September 1, 2026 12:49 am
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেট এর আওতায় প্লাবনভূমি / বর্ষা প্লাবিত ধানক্ষেত / প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার ৩১ আগস্ট বেলা ১১ টায় দাকোপ উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায় ২০২৬-২৭ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় দাকোপ উপজেলার ২৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয় যার আয়তন ১০.৩০ হেক্টর। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সেবগাতুল্যাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, এমপি মহোদয়ের প্রতিনিধি দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শেখ মোজাফফর হোসেন, সাবেক সদস্য সচিব আল-আমীন সানা, প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক দীপক কুমার সরদার, শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: লন্ডন সফ‌রে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ড‌শিপ ফাউ‌ন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ-‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা প্রদান

আরও পড়ুন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন্রর

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।