আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে বেশি দামে নিত্যপন্য বিক্রির দায়ে তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা

DSF NEWS
DSF NEWS
November 2, 2026 10:53 pm
Link Copied!

মোঃ লুৎফর রহমান মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কালকিনি পৌর মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি।

অভিযানে কালকিনি সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেন সহ কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: ১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আরও পড়ুন: কালকিনিতে ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ী মেলা শুরু ৭ই নভেম্বর থেকে

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।