DSF NEWS
ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মঈন উদ্দিন ও মুহিব উদ্দিন ফাউন্ডেশন’র ফ্রি চক্ষু চিকিৎসাসেবা

DSF NEWS
DSF NEWS
July 20, 2026 2:01 am
Link Copied!

সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থাকেও জনসেবায় কাজ করতে হবে এমপি এমরান আহমদ চৌধুরী.

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে শোক

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন বা সংস্থাকেও জনসেবায় কাজ করতে হবে। আর তখনই আমরা একটি সুখি-সমৃদ্ধ দেশ গড়তে পারবো। তেমনই একটি সংগঠন ‘মঈন উদ্দিন ও মুহিব উদ্দিন ফাউন্ডেশন’। এটি শুরু থেকেই অসহায় মানুষের দিকে বাড়িয়ে দিয়েছে সহায়তার হাত।

গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে ‘মঈন উদ্দিন ও মুহিব উদ্দিন ফাউন্ডেশন’র সহযোগিতায় স্থাপিত ফ্রি চক্ষু চিকিৎসা ও সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় ফাউন্ডেশন কার্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী।

আজহারুল ইসলাম চৌধুরী, তাজুল ইসলাম ও আব্দুস শহীদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড (বিএনএসবি) মৌলভীবাজার-এর সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু।

এদিকে, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের দুইবারের সংসদ সদস্য শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এক শোকবার্তায় তিনি বলেন- শরফ উদ্দিন খসরু ছিলেন একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনৈতিক নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সিলেটের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন- মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

মিডিয়া উইং
অ্যাড. এমরান আহমদ চৌধুরী
সংসদ সদস্য, সিলেট-৬
প্রেস বিজ্ঞপ্তি :

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।