DSF NEWS
ঢাকাSunday , 12 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

DSF NEWS
DSF NEWS
July 12, 2026 10:26 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অডিটোরিয়ামে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, ডাঃ ফাতেমা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নারগিস বেগম। এছাড়াও বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা মনিকা মন্ডল, পরিবার কল্যাণ সহকারী সাবেরা খাতুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

খুলনার দাকোপে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়। সেবা প্রদানে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত হয় তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ এবং তিলডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সভা শেষে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।