রামপাল (বাগেরহাট) সংবাদদাতাঃ রামপালের ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস, এম আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার থেকে এ নির্বাচনী প্রচারণা শুরু করেন। কয়েকশত মোটরসাইকেল ও গাড়ী বহর নিয়ে গিলাতলা বাজার থেকে তালবুনিয়া হয়ে বাঁশতলীর কালিগঞ্জ বাজার পর্যন্ত প্রচারণা চালান।
এ সময় তার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারীরা উপস্থিত ছিলেন। প্রচারণা শেষে এক সংক্ষিপ্ত পথ সভা বক্তব্য দেন অধ্যাপক এস, এম আব্দুল মাজেদসহ নেতৃবৃন্দ। বক্তাগণ তারেক রহমানের সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে এবং শান্তির জনপদ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে করে সরকারের সকল উন্নয়নের অংশিদার হতে পারি।
আরও পড়ুন: চাটখিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গাইনি চিকিৎসক নেই, এক মাসের বেশি বন্ধ সিজার কার্যক্রম

