হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামে শাহজালাল রঃ যুব কল্যাণ সংস্থার উদ্দ্যোগে আজ সকাল ১১ ঘঠিকার সময় সংস্থার সভাপতি শেখ জুয়েল রানা এর বাড়িতে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজ পড়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মহিউদ্দিন তালুকদার লেচু, কবি ও সাহিত্যিক মীম হোসাইন, সমাজকর্মী ও সাংবাদিক হোসাইন আহমেদ জাহিদ, মুসলিমাবাদ ইসলামী আলীম মাদ্রাসার শিক্ষক মারুফ আহমদ মিজু, বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতা জহির উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির ক্রিড়া সম্পাদক ইমুন আলম চৌধুরী, সিরাজবেগ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক লিঠন বেগ।
এছাড়া আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেকাপুর ইসলামী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মির্জা এলমান, শাহজালাল রঃ ইসলামি যুব উন্নয়ন সংস্থার সাংঘঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, সাবেক সিলেট জেলা পশ্চিম শাখা শিবির নেতা শেখ মুফাক্কির, সমাজকর্মী মশাহীদ আলী, সুলতান আহমদ প্রমুখ।
আরও পড়ুন: তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব।
আরও পড়ুন: জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন বালাগঞ্জের শেখ জুয়েল রানা

