রামপাল (বাগেরহাট) সংবাদদাতা: “ঘর থেকে শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও পরে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালিত হয়।
রামপাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মনিরুজ্জামান প্রমুখ। মহড়া অনুষ্ঠানে, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাটখিল মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণায় মুখরিত ২ নং ওয়ার্ড যুবদল নেতা নুরুল ইসলাম জামাল

