DSF NEWS
ঢাকা Monday, 12 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
October 12, 2026 8:40 pm
Link Copied!

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ মতিয়ার রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, “মুসলমানদের নামাজ আদায়ের জন্য পাহারা দিতে হয় না। এ দেশে আল-কুরআন ও রাসুলের সুন্নাহ প্রতিষ্ঠিত হলে সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপেও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।” এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের এপিএস মাওলানা আকরাম হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচএ ডা. তানভীর হাসান প্রতীক।

এ ছাড়া কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আপেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: কেশবপুরে মাছের ঘেরে নেওয়ার পথে ৩২ ব্যারেল পোল্ট্রি লিটারসহ আটক ২, জরিমানা ৪৫০০ টাকা

আরও পড়ুন: সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।