মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপে পুলিশের অভিযানে মামলার ওয়ারেন্ট ভুক্ত ০২ জন আসামী আটক। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে পুলিশ সূত্রে জানা যায় বাদী সংগীয় অফিসার ফোর্সসহ ইং-২৩/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দাকোপ থানাধীন বিভিন্ন এলাকায় এরা আত্নগোপনে ছিল। বিষয়টি তাৎক্ষনিক ভাবে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন দাকোপ থানা, খুলনাকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বাদী সঙ্গীয় ফোর্সসহ সরকারী পিকআপ যোগে ইং-২৩/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাত্র অনুমান ২২.৩০ ঘটিকার সময় দাকোপ থানাধীন বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা কালীন সময়ে গঠনা স্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত আসামী পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীদের ঘটনাস্থল থেকে ০২ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামিদের থানায় নিয়ে আসে।
দাকোপ থানার ডিউটি অফিসার জানায় মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী
১/ প্রণব কবিরাজ (৩৫), ০৯ নং তিলডাঙ্গা ইউনিয়নের যু্বলীগের সহ-সভাপতি, পিতা-পংকজ কবিরাজ, সাং-বটবুনিয়া, থানা-দাকোপ, জেলা-খুলনা খুলনা এর দাকোপ থানার, এফআইআর নং-৫, তারিখ-২৬ নভেম্বর, ২০২৪। ২/খোরশেদ শেখ (৩৭), পিতা-মৃত জিন্নাহ শেখ, সাং-চুনকুড়ি, ৪নং ওয়ার্ড, থানা-দাকোপ, জেলা-খুলনা। দাকোপ থানার ,এফআইআর নং-৮, তারিখ- ২৩ অক্টোবর, ২০২৬। ধৃত আসামীদের আটকের পর ২৪ অক্টোবর শনিবার দুপুরে মোট ২ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত এবং ওরেন্টভুক্ত ছিল। তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং সন্ত্রাসী, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: তুরস্কের সঙ্গে সংঘাতের ইঙ্গিত দিলেন নেতানিয়াহু

