আজকের সর্বশেষ সবখবর

আইজিপি খুলনায়, তেরখাদায় যুবদল নেতা রামীম বিশ্বাসকে গুলি

DSF NEWS
DSF NEWS
October 24, 2026 5:37 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে। আহত রামীম বিশ্বাস ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে রামীম বিশ্বাস সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তাঁর পাঁজরে বিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

আমাদের ফেইজবুক পেইজ

আরও পড়ুন: নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরও পড়ুন: দাকোপে পুলিশের অভিযানে তিলডাঙ্গা ইউনিয়ন যুবলীগ নেতা প্রণব কবিরাজ (৩৫) ও বাজুয়া চুনকুড়ির খোরশেদ শেখ (৩৭) আটক

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।