আজকের সর্বশেষ সবখবর

গুলশানের দুই বারে অভিযান: শতাধিক নারী আটক, পরে মুচলেকা

DSF NEWS
DSF NEWS
October 22, 2026 3:17 am
Link Copied!

রাজধানীর গুলশানের ‘মিডিয়া ক্লাব’ এবং ‘র ক্যানভাস’ বারে রোববার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চালানো এই অভিযানে বার দুটি থেকে শতাধিক নারীকে আটক করা হয়। অধিদপ্তরের ঢাকা উত্তর অঞ্চলের উপপরিচালক রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইয়েমেন সংঘাত: বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে সৌদি আরব

আরও পড়ুন: আমি জানি, জ্ঞানেশের ঘুম উড়ে গেছে: রাহুল

অভিযানকালে আটক ব্যক্তিদের সঙ্গে বেশ কয়েকজন পুরুষও ছিলেন। তাদের কারো কাছেই মদ পানের বৈধ অনুমতি বা পারমিট ছিল না বলে জানান রাজিউর রহমান। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মুচলেকায় তারা ভবিষ্যতে অনুমতি ছাড়া কোনো বারে মদ্যপান করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

বারগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ প্রসঙ্গে উপপরিচালক রাজিউর রহমান জানান, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট বার দুটিকে প্রথমে শোকজ করা হবে। এরপর অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরও বলেন, ‘আইন মোতাবেক বারগুলোকে প্রথম শোকজ করা হবে।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।