DSF NEWS
ঢাকা Wednesday, 19 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেঞ্চুগঞ্জে গত দুইদিনে আরো ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

DSF NEWS
DSF NEWS
August 19, 2026 1:14 am
Link Copied!

রাজ্জাক আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ : গত ১৪ ও ১৫ আগস্ট ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ সাড়াশি অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাদী চৌধুরী’র সহযোগী মনিপুর চা বাগানের গোলাপতল এলাকার কুখ্যাত ইয়াবা বিক্রেতা মোঃ রফিক মিয়া (৩৮), পিতা- জব্বার মিয়া, সাং-মনিপুর চা বাগান (বাশ লেইন) এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী উজ্জল’র ঘনিষ্ঠ সহযোগী পিটাইটিকরের নান্টু মিয়া’র ছেলে তারেক আহমদ (২৫) ও পিটাইটিকরের আজাদুর রহমানের ছেলে সুলেমান’কে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে ।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান- মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ফেঞ্চুগঞ্জ থানা’র একটি চৌকস টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত আছে এবং থাকবে। অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশের কাজে সহায়তা করার জন্য ফেঞ্চুগঞ্জের সম্মানিত সকল সচেতন নাগরিক বৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান জানান।

আরও পড়ুন: কোটচাঁদপুর দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটকঃ পলাতক এক

আরও পড়ুন: খুলনার দাকোপে পুলিশের অভিযানে গাঁজাসহ সুকিত চন্দ্র ঢালী(৪০) আটক

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।