মোঃ শামীম হোসেন – খুলনা: খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের খুটাখালি গ্রামের বাজার এলাকা থেকে ১২ পুরিয়া গাঁজা ওজন ২০ গ্রাম ৪ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর ) রাত ৮ টা ৪৫ মিনিটের সময় উপজেলার লাউডোবের খুটাখালি গ্রামের বাজার এলাকা থেকে আসামী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম ভোলা মন্ডল (৪৮)। তিনি দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালি গ্রামের মৃত অন্ন মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নি:) প্রসেনজিৎ ব্যানার্জী দাকোপ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ২০ গ্রাম গাঁজা ও ৪ পিচ ইয়াবা বিক্রি করা অবস্থায় ভোলা মন্ডলকে গ্রেফতার করে এবং তাকে তল্লাশি করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। সাথে সাথে আসামিকে আটক করে থানায় আনা হয় এবং মাদক আইনে তার নামে মামলা দায়ের করা হয়। দাকোপ থানার এফআইআর ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। পরবর্তীতে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ খায়রুল বাশার জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয় – বিক্রয় করে আসছিলো। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, আটক দুই নারী
আরও পড়ুন: ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন

