DSF NEWS
ঢাকা Tuesday, 6 October 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

DSF NEWS
DSF NEWS
October 6, 2026 1:18 pm
Link Copied!

মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন। ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও প্রসারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সৌদি যুবরাজের সঙ্গে আলাপকালে কাতার ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে। দুই নেতা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উত্তেজনা নিরসনের লক্ষ্যে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

অন্যদিকে, নেদারল্যান্ডসের রাজার সঙ্গে ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবাধ চলাচল বজায় রাখার ওপর জোর দিয়ে এই আলোচনায় কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

আরও পড়ুন: সামরিক প্রশিক্ষণে ইরানি নারীদের অংশগ্রহণ

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে সামরিক পথ ছাড়ার আহ্বান ইরানের

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।