DSF NEWS
ঢাকা Tuesday, 29 September 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আনদোলন
  6. আর্ন্তজাতিক
  7. উদ্ধার
  8. উদ্বোধন
  9. ক‌মি‌টি
  10. কৃষি
  11. খেলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬

DSF NEWS
DSF NEWS
September 29, 2026 1:20 pm
Link Copied!

মোঃ আবেদ আহমেদ- বিশেষ প্রতিনিধি: সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে এবং ফুলের হাসি ফাউন্ডেশনের সহযোগিতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বাংলামটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’।

মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদন, শিল্প ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তি, শিল্পী, কলাকুশলী ও সমাজকর্মীদের এ অনুষ্ঠানে মাদার তেরেসা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

হিরা সরকারের সঞ্চালনায় এবং ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী, সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান ও আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে ছিলো মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশনা। বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্য, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। দর্শক ও অতিথিরা এসব পরিবেশনা উপভোগ করেন এবং পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন, বাংলাদেশে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন। সামাজিক, মানবিক, জ্ঞানী, গুণী ও প্রতিভাবান মানুষদের কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের চেয়ারম্যান রাকিব আলী বলেন, “আমি সবসময় চেষ্টা করি ভালো কাজের পাশাপাশি মানবিক মানুষদের সম্মানিত করতে। সবাই পাশে থাকলে সামনে আরও ভালো কিছু করার মাধ্যমে এসব মানবিক মানুষকে এই মঞ্চে তুলে আনতে চাই।”

অনুষ্ঠানের সভাপতি ও ফুলের হাসি ফাউন্ডেশনের চেয়ারম্যান তসলিম হাসান হৃদয় বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন আমরা মানবিক হই।” তিনি আরও বলেন, সমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং প্রতিভাবান শিল্পী, সামাজিক ও মানবিক গুণীজনদের সম্মানিত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা, সম্মাননা প্রদান এবং নৃত্য, গান ও আবৃত্তির মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।