DSF NEWS
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

DSF NEWS
DSF NEWS
মে ৯, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক: সামাজিক, মানবিক ও সেবামূলক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের আয়োজনে ৮ মে, শুক্রবার, বিকাল ৪ টায় নগরীর মোমিন রোডের চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে বৈশাখী আড্ডা ও বিশ্ব মা দিবস উপলক্ষে সফল রত্নগর্ভা মা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাষ্ট্রীয় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা। সংগঠনের আয়োজনে এবারের সফল মা হিসেবে ‘রত্নাগর্ভা মা সম্মাননা’ পেলেন চট্টগ্রামের গর্বিত দু’জন সফল মা বীণাপাণি বড়ুয়া ও মমতাজ বেগম।

সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া


অনুষ্ঠান সফল করার ল‌ক্ষ্যে সিলেট থে‌কে দিক নির্দেশনা প্রদান ক‌রেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক এম.এ সবুরের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন উপ মহাব্যবস্থাপক ও সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য একরাম হোসেন, সংগঠনের সহ সভাপতি মো. মুছা আলম খান চৌধুরী, সৈয়দ মোস্তফা আলম মাসুম।

অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বলেন, মা দিবসের দিনটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব, তাৎপর্য ও পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে স্মরণ করিয়ে দেয়। মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই বলে মনে করেন অনেকেই। কারণ প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য হওয়া উচিত। তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।

সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া

সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই -প্রফেসর হাসিনা জাকারিয়া


শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা বলেন, একটি আদর্শিক পরিবার গড়ে উঠে মা-বাবা উভয়ের পরিশ্রমের ফলেই। বাবার যেমন অবদান রয়েছে, তেমনি মায়েরও অবদান রয়েছে। অনেকক্ষেত্রে অনেকভাবে আমরা মা-বাবার অবদানকে আলাদা করে ফেলি, একটি পরিবারের গড়ে উঠার পেছনে উভয়ের অবদানই অনস্বীকার্য।
তিনি আরো বলেন, সুশিক্ষিত জাতি গঠনের পেছনে সুশিক্ষিত মায়ের বিকল্প নেই। তাই একটি সফল মাকে সম্মাননা জানানো মানে, একটা জাতির নিজেকেই সম্মান জানানো।

এ সময় বক্তারা বলেন, বর্তমানে পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়ায় পশ্চিমা বৃদ্ধাশ্রম-কালচার এদেশেও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের মোটেও কাম্য নয়। আমরা চাই, আমাদের পারিবারিক বন্ধনগুলো আগের মতো দৃঢ় হয়ে উঠুক; মা যেমন ছেলেমেয়েদের আগলে রাখে, বৃদ্ধ মা-বাবাকেও যেন সন্তানরা একই ভালোবাসা নিয়ে আগলে রাখে।

এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রোটারিয়ান এস এম আজিজ, সহসাংগঠনিক সম্পাদক আকতার হোসেন নিজামী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সদস্য আবু হানিফ জনি, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়ন সাজেদা বেগম, নজিব চৌধুরী, আসিফ ইকবাল প্রমুখ।

আলোচনা সভা শেষে রত্নগর্ভা পুরস্কার প্রাপ্ত সফল মাদের হাতে প্রধান অতিথি হাসিনা জাকারিয়া বেলা ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।