স্টাফ রিপোর্টার: বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন।
গত ০১ সেপ্টেম্বর গ্রীন টিভিতে কর্তৃপক্ষ তাকে নিয়োগ দেন। প্রায় এক যুগ ধরে সুনামগঞ্জে সাংবাদিকতায় কর্মরত আছেন আল আমিন । এর আগে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন, এশিয়ান টিভি, ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট, রাইজিংবিডি.কম, দৈনিক বণিক বার্তা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে ছিলেন। বর্তমানে তিনি জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
সাংবাদিক আল আমিন জানালেন, প্রায় এক যুগ ধরে সুনামগঞ্জে আমি গণমাধ্যমে কর্মরত ছিলাম। অতীতে সকলের সহযোগিতা পেয়েছি ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করি। সংবাদ সংক্রান্ত যেকোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার ০১৭১৫_২৯৮৩২৭।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও সকিনা আক্তারের মতবিনিময়
আরও পড়ুন: রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শেষ

