DSF NEWS
ঢাকাWednesday , 5 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. গণমাধ্যম
  12. জাতীয়
  13. টেক রিলেট
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও সকিনা আক্তারের মতবিনিময়

DSF NEWS
DSF NEWS
August 5, 2026 4:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার-এর সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়।

এ সময় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের জন্য ইউএনওর কাছে অনুরোধ জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য জিয়াউর রহমান, সদস্য মোঃ শুকুর আলী এবং সদস্য উত্তরণ দাস জয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।