DSF NEWS
ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শেষ

DSF NEWS
DSF NEWS
July 17, 2026 10:35 pm
Link Copied!

মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো:-পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন “প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার সহায়ক প্রযুক্তি। প্রতিটি তথ্য প্রকাশের আগে যথাযথ যাচাই অপরিহার্য।”
শুক্রবার, ১৭ জুলাই দুপুরে রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠান হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন – আরইউজে এর তত্ত্বাবধানে পিআইবি আয়োজিত।
. প্রশিক্ষণের বিষয়:এআই ব্যবহার: তথ্য অনুসন্ধান, বিশ্লেষণ, সংবাদ লেখা, অনুবাদ, সারসংক্ষেপ, অনুসন্ধানী রিপোর্ট
– ফ্যাক্ট চেকিং: ছবি-ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, OSINT, মেটাডেটা, জিওলোকেশন: এআই ব্যবহারে কপিরাইট, তথ্যের গোপনীয়তা, দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার
– মূল কথা: এআই সাংবাদিকের বিকল্প নয়, এটি সহায়ক টুল। AI থেকে পাওয়া তথ্য যাচাই করেই প্রকাশ করতে হবে।
অংশগ্রহণে রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক প্রশিক্ষণ নেন এবং সনদপত্র পান।

অন্যান্যদের বক্তব্য:
– অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী: ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং এখন সময়ের দাবি
– আরইউজে সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল: প্রযুক্তিনির্ভর সময়ে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই
– প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন: এআই দিয়ে কাজ সহজ হলেও যাচাই ছাড়া সংবাদ নয় বলে মন্তব্য করেন।
পিআইবির মহাপরিচালক আরও বলেন, সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কাজ করে যাচ্ছে। দক্ষ ও প্রযুক্তি-সচেতন সাংবাদিকরাই জবাবদিহিমূলক গণতান্ত্রিক সমাজ গঠনে ভূমিকা রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।