DSF NEWS
ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

DSF NEWS
DSF NEWS
September 12, 2026 3:13 pm
Link Copied!

আমির হোসাইন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়ায় ঈদগাহ ও খেলার মাঠের জমি সংরক্ষণ এবং রেকর্ড সংক্রান্ত বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় ঘাগটিয়া দারুল উলূম হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনাব খেলু মিয়ার সভাপতিত্বে এবং জনাব এম সালমান আহমদ সুজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জনাব আবুল কালাম আযাদ, মনির উদ্দীন (সাবেক ইউপি সদস্য), হাজী রহীমুদ্দীন, মাওলানা জাহিদুর রহমান, আমিনুল হক মাস্টার, শাহাবুদ্দিন (আমিন), মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঈদগাহ ও খেলার মাঠ গ্রামের সর্বসাধারণের সম্পদ। এসব জায়গা জনসাধারণের ব্যবহারের জন্য দান করার পর তা ব্যক্তিগত নামে রেকর্ডভুক্ত হওয়া সঠিক নয়। বক্তারা মাঠ ও ঈদগাহের জমি জনস্বার্থে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত এলাকাবাসী বলেন, ঈদগাহ ও খেলার মাঠের জমি যদি ব্যক্তিগত নামে রেকর্ড হয়ে থাকে, তাহলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন বা রেকর্ড বাতিলের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জনস্বার্থে ঈদগাহ ও খেলার মাঠের জমি রক্ষায় সরকারি ও আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় উপস্থিত এলাকাবাসী একমত পোষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।