মোঃ রাসেল হুসাইন নড়াইল: প্রবাসে থেকেও নিজের জন্মভূমি কলোড়া ইউনিয়নের মানুষের কথা ভূলে যায়নি রবিউল ইসলাম রবি বিশ্বাস। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গরিব, দুঃখী ও মেহনতি মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন তিনি। এজন্য এলাকায় তিনি এখন ‘গরিবের বন্ধু’ হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা মহামারি থেকে শুরু করে ঈদ, শীতবস্ত্র বিতরণসহ যেকোনো দুর্যোগে প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রবি বিশ্বাস। নিজ অর্থায়নে মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট মেরামত,ব্রীজ নির্মাণ ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার খরচও বহন করে আসছেন দীর্ঘদিন ধরে।
এ বিষয়ে কলোড়া ইউনিয়নের একাধিক ব্যক্তি বলেন, রবি ভাই দেশে না থেকেও আমাদের খোঁজখবর রাখেন সব সময়। বিপদে পড়লে ফোন দিলেই সাড়া পাই। এমন মানুষই এই অবহেলিত ইউনিয়নের জন্য দরকার।
স্থানীয় তরুণদের মতে, রবিউল ইসলাম রবি বিশ্বাস একজন সৎ, দক্ষ ও জনসেবক মানুষ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে কলোড়া ইউনিয়নে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও যুব উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে।
প্রবাস থেকে এক প্রতিক্রিয়ায় রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন, “কলোড়া আমার রক্তে মিশে আছে। প্রবাসে থাকলেও আমার মন পড়ে থাকে ইউনিয়নের মানুষের কাছে। আমি আজীবন গরিব-দুঃখী মানুষের পাশে থাকতে চাই। সবার দোয়া ও সমর্থন চাই।”
আগামী ইউনিয়নইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহআগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।

