DSF NEWS
ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. ক‌মি‌টি
  8. কৃষি
  9. খেলা ধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. টেক রিলেট
  13. দুর্ঘটনার খবর
  14. ধর্ম ইসলামিক
  15. নারী ও শিশু
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিএনপি একাদশ চ্যাম্পিয়ন

DSF NEWS
DSF NEWS
মে ৩১, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

ইফতিয়াজ সুমন সুনামগঞ্জ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত “ঈদ পুনর্মিলনী ও বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন খেলার মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ঈদের আনন্দ ভাগাভাগি, নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল ৯টায় খেলা শুরু হলে দিনভর মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

টুর্নামেন্টে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— বিএনপি একাদশ, যুবদল একাদশ, ছাত্রদল একাদশ, কৃষকদল একাদশ, স্বেচ্ছাসেবকদল একাদশ এবং শ্রমিকদল একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় বিএনপি একাদশ ও যুবদল একাদশ। জমজমাট এ ফাইনাল ম্যাচে বিএনপি একাদশ ১-০ গোলের ব্যবধানে যুবদল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় যুবদল একাদশ।

আয়োজকরা জানান, মরহুম খালেদা জিয়া-এর নামে উৎসর্গীকৃত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, বিএনপির সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম শাহ, যুবদলের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নানু মিয়া, ছাত্রদলের সভাপতি রাখাব উদ্দিনসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হবে।

দিনব্যাপী এ আয়োজন শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়, নেতাকর্মী ও দর্শকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সফলভাবে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।