DSF NEWS
ঢাকাFriday , 4 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী বলেন কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো

DSF NEWS
DSF NEWS
September 4, 2026 5:13 pm
Link Copied!

মোঃ শামীম হোসেন – খুলনাঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পাইকগাছা উপজেলায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মের অধিকার সুরক্ষা নিশ্চিত করার নীতিতে বিশ্বাসী। অতীতের মতো বিএনপি বর্তমানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে কাজ করে যাবে।তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ‌ ধর্ম বর্ণ নির্বিশেষে ‌সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ।

দেশকে গড়তে হলে সকল ‌ সম্প্রদায়ের মানুষের ‌ ঐক্যবদ্ধ হবে। এজন্য ‌ সকল ধর্মের মানুষের সাথে ‌‌সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ‌‌ সবাই ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করে যেতে হবে। আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ বহুগত্রের অনেক বর্ণের, নানান সম্প্রদায় ও গোষ্ঠীর জনসাধারণের সমন্বয়ে গঠিত দেশ, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে কোন গোষ্ঠী নাই, আমরা সবাই বাংলাদেশী ‌আর তাই ‌ সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব পূর্ণতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে ০৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা আহবায়ক শ্রী প্রাণকৃষ্ণ দাশ সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সদস্য সচিব শ্রী হিমাদ্রী শেখর দে সঞ্চালনায় পাইকগাছা উপজেলার কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার ভদ্র। বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী, বিশিষ্ট সার্জন ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পাইকগাছা থানা অফিসার-ইন-চার্জ মোঃ আব্দুল আওয়াল, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ পাইকগাছা উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী সমীরণ কুমার সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সদস্য শ্রী অলোক মজুমদার।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি সদস্য সচিব ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, পৌর বিএনপির সাবেক আহবায়ক, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুস সত্তার, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস, শ্রী মৃত্যুঞ্জয় সরদার, শ্রী জগদীশ দে, শ্রী কৃষ্ণেন্দু দত্ত, শ্রী মানবেন্দ্র মন্ডল, শ্রী সুরঞ্জন চক্রবর্তী, শ্রী রবীন্দ্র নাথ রায়, শ্রী সন্তোষ কুমার সরকার, শ্রী সুজিত কুমার মন্ডল, শ্রী বাবুরাম মন্ডল, শ্রী সন্তোষ কুমার সরদার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান পরবর্তী পাইকগাছা সদরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ‌সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রীমতী রমা পাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।