DSF NEWS
ঢাকাTuesday , 1 September 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বেনীপুর বাজারে বিএনপি নেতা বদিউজ্জামানের গণসংযোগ

DSF NEWS
DSF NEWS
September 1, 2026 12:44 am
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি:মো: মাসুদ রানা মিশুঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার বেনীপুর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির থানা সদস্য ও ২নং চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান (বদি)।

আজ ৩০ আগস্ট বিকেলে বেনীপুর বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মোঃ বদিউজ্জামান (বদি) বলেন, “বিগত সময়ে সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ছিলাম। ভবিষ্যতেও সাধারণ কর্মীদের সঙ্গে নিয়েই মাঠে থাকতে চাই। সবার সুখে-দুঃখে পাশে দাঁড়াতে চাই এবং সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে চলতে চাই।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং তাদের কথা সরাসরি শোনার জন্য গণসংযোগ গুরুত্বপূর্ণ। জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। গণসংযোগকে ঘিরে বেনীপুর বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।