DSF NEWS
ঢাকাSaturday , 29 August 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আনদোলন
  5. আর্ন্তজাতিক
  6. উদ্ধার
  7. উদ্বোধন
  8. ক‌মি‌টি
  9. কৃষি
  10. খেলা
  11. খেলা ধুলা
  12. গণমাধ্যম
  13. জাতীয়
  14. টেক রিলেট
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অর্থ বা আধিপত্য নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই”: কর্মধাকে মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার হাজী ফজলুল হক রুবেলের

DSF NEWS
DSF NEWS
August 29, 2026 1:15 am
Link Copied!

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ নং কর্মধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ও তরুণ সমাজসেবক হাজী ফজলুল হক রুবেল তাঁর নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

​তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানান, “অর্থ বা আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই।” এলাকার মানুষের সার্বিক সমর্থন ও ভালোবাসা পেলে কর্মধা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার দৃপ্ত শপথ গ্রহণ করেছেন তিনি।

​মরহুম হাজী মোহাম্মদ মফিজ আলী সাহেবের সুযোগ্য পুত্র হাজী ফজলুল হক রুবেল দীর্ঘদিন ধরে কর্মধা ইউনিয়নের মেহনতি ও সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। অতীতে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা ও মামলার শিকার হয়ে প্রবাসে থাকলেও, সেখান থেকেও তিনি দলীয় কর্মকাণ্ড ও এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রেখেছেন।

​আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ১৩ নং কর্মধা ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।