আজকের সর্বশেষ সবখবর

হাটিকুমরুলে মাদক কারবারী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিত্যক্ত শ্যমলী পাম্প, আলামিন ও নয়নের রাজত্ব

DSF NEWS
DSF NEWS
July 18, 2026 12:42 pm
Link Copied!

সলঙ্গা ( সিরাজগন্জ) প্রতিনিধি: সিরাজগন্জের হাটিকুমরুল গোলচত্তর এলাকায় গত বৃহস্পতিবার রাত ৯ ঘটিকার সময় ছিনতাইকারীদের কবলে পরে চালানের টাকা খইয়েছেন সরকার ট্রাভেলস পরিবহন এর চেকার অন্তু সরকার নামের এক যুবক।

ছিনতাইকারী ও মাদককারবারী আলামিন, ও নয়ন, শাকিল, সহ বেশ কয়েকজন পরিত্যাক্ত শ্যমলী পরিবহন এর শ্যমলী সিএনজি পাম্পের ভিতরে নিয়ে যায় যুবককে। কেড়ে নেওয়া হয় পরিবহন এর চালানের টাকা।

জঙ্গলে ঘেরা পরিত্যক্ত সিএনজি পাম্পটি হয়ে উঠেছে মাদককারবারী ও ছিনতাইয়ের জন্য অপরাধীদের নিরাপদ জায়গা।

শ্যামলী সিএনজি পাম্পের দেখভালের দায়িত্বে থাকা ধোপাকান্দি এলাকার রহিজ উদ্দিন জানান, আমি দায়িত্ব আছি ঠিকই কিন্তু সেখানে চুরি হওয়ার মত কিছু নাই তাই মাঝে মধ্যে যাই। পরিত্যক্ত জায়গা ঝোপঝাড় হবেই কামলা নিয়ে পরিস্কারের ব্যবস্থা করব।

তবে কারা ছিনতাই ও মেয়ে নিয়ে যায় ও মাদক খায় সেখানে আমি জানিনা, তবে মাঝে মধ্যে শুনি। আমি যেহুত রাতে থাকি না তাই বলতে পারব না।

এলাকাবাসীর অনেকেই জানায়, ওয়ারিশ ফাকি দিয়ে অবৈধভাবে শ্যামলি পরিবহনের মালিক জায়গা দখল করে রেখেছে। জায়গাটা এখন পরিত্যাক্ত জঙ্গল হয়ে আছে এখানে বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ হয়।
হাটিকুমরুল গোলচত্তর একটি এতিহ্যাবাহী স্থান, রাত দিনে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পরিবহন শ্রমিক, ও জনসাধারণ চলাচল করে।

এসব ছিনতাইকারী ও মাদক কারবারীদের মূল হোতা মন্জুরুলসহ নয়ন, শাহিন, ও আলামিন ও জুয়েল সোর্স কে আইনের আওতায় এনে হাটকুমরুল গোলচত্তরে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে প্রসাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আমাদের ফেইজবুক পেইজ

আমাদের ওয়েবসাইট লিঙ্ক

আমাদের টেলিগ্রাম

আরও পড়ুন: দাকোপে সুশীলনের আয়োজনে আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

আরও পড়ুন: জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ

এই সাইটে নিজস্ব নিউজ তৈরি করে প্রকাশ করে থাকি। এই সাইটের সংবাদ নিয়ে কোনো অভিযোগ, আপত্তি বা সংশোধনের প্রয়োজন হলে info@dsfnews.com-এ জানান। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।